মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ ছাতকের শামিমা বেগম (১৭) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে।
উপজেলার চরমহল্লা ইউপির চরচৌড়াই (আশাকাচর) গ্রামের আবুল হুসেনের মেয়ে মোছাঃ শামিমা বেগম।
ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মে) বিকাল ৫ ঘটিকার সময়।
ভিক্টিম তার নিজ ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লেগে আত্মহত্যা করে।
থানার পুলিশ এসে ভিক্টিমের লাশ উদ্ধার করে।
থানা ডিউটি অফিসার বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানোর হয়েছে।






