ছাতকের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি সিলেট থেকে গ্রেফতার।

ডেস্ক নিউজ

সুনামগঞ্জের ছাতকে ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি তারেক আহমদ (২৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার ১৮মে দিবাগত রাত ৯.৩০ মিনিটে সিলেট শহরের মহাজনপট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তারেক আহমদ কে। সে উপজেলার দোলারবাজার ইউনিয়নের রাউলি গ্রামের আবুল লেইসের ছেলে। পুলিশ সুত্রে জানা,যায় তারেক আহমদ সি আর মামলা নং ৬২/২০২৪ইং এর ওয়ারেন্টভূক্ত আসামি। উলেখ্য তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ প্রতারণা সহ বিভিন্ন অভিযোগ এনে সুনামগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালত, ছাতক জুনে মামলা দায়ের করেন, আসামী তারেক আহমদের আপন চাচা মোঃ আবুবক্কর। এ মামলায় অপর আসামি জুবায়ের আহমদ(২৬) আলেক আহমদ(২২) পলাতক রয়েছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ রবিবার গ্রেফতারকৃতকে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

এই সংবাদটি 1871 বার পঠিত হয়েছে