মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ ছাতকে মাষ্টার আব্দুল ওয়াহাব কল্যাণ ট্রাস্ট কর্তৃক মাদ্রাসার শিক্ষার্থীদেরকে ছাগল বিতরণ করা হয়েছে।
দুবাইয়ের শায়েখ আলী ইবনে সায়িফের অর্থায়নে উক্ত আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ মে) বিকাল ঘটিকার সময় উপজেলার চরমহল্লা ইউপির কাইল্যাচর মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়।
ইউনিয়নের সকল মাদ্রাসার শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে প্রায় ৫০ টি ছাগল দেওয়া হয়।
এসময় সভাপতিত্ব করেন ট্রাস্টের উপদেষ্টা মাওলানা আনছারুল হক।
হাফিজ সাইদুল ইসলামের সঞ্চালনায় কুরআন তেলাওয়াত করেন মাওলানা লুৎফুর রহমান।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উক্ত ট্রাস্টের সচিব মাওলানা আল আলিন।
প্রধান অতিথি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা আব্দুস সালাম আল মাদানি, প্রধান বক্তা এনজেএল ইএনটি ডাইরেক্টর এডভোকেট রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি জাগ্রত ছাতকবাসী যুগ্ন আহ্বায়ক নাজমুল ইসলাম।
উপস্থিত ছিলেন চরমহল্লা ইউপির ৪নং ওয়ার্ড সদস্য নাসির উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী এস এম জিতু মুন্না, নাজমুল হোসাইন, সমাজকর্মী আব্দুর রহমান, মাও নুরুল ইসলাম,মাওলানা জসিম উদ্দিন, মাষ্টার কফিল উদ্দিন সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।






