ছাতক প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ৫ জন ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ৮ জনের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়েছে।
সোমবার ১৩ মে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতিক বরাদ্ধ দেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা সমর কুমার পাল।
এতে ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবু সাদাত লাহিন মিয়া পেয়েছেন ঘোড়া প্রতিক, রফিকুল ইসলাম কিরণ পেয়েছেন কাপ-পিরিচ প্রতিক, আওলাদ আলী রেজা পেয়েছেন আনারস প্রতিক, মাহমুদ আলী পেয়েছেন মোটর সাইকেল ও আমজদ আলী হেলিকপ্টার প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জব্বার খোকন (উড়োজাহাজ), আফজাল হোসেন (মাইক), আতাউল হক (বই), শহিদুজ্জামান (টিউবওয়েল), আব্দুস সামাদ (চশমা), ইজাজুল হক রনি (বৈদ্যুতিক বাল্ব), রকিব আহমদ (তালা) ও নজরুল ইসলাম (টিয়াপাখি) প্রতিক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লা আল মামুন বা তার কোন প্রতিনিধি উপস্থিত না থাকায় তাকে কোন প্রতিক বরাদ্ধ দেয়া হয়নি।






