সোহেল মিয়া,দোয়ারা বাজার প্রতিনিধিঃ-দোয়ারা বাজার উপজেলাধীন ২ নং নরসিংপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের সেবক হতে চান মোঃ রফিকুর রহমান।রফিকুর রহমান শ্রীপুর গ্রামের দক্ষিণ মহল্লার একম্রান্ত পরিবারের সন্তান, মাষ্টার মোঃ মফিজুর রহমানের পুত্র।
রফিকুর রহমান বিশিষ্ট শিক্ষাঅনুরাগি ও সমাজ সেবক, তিনি ছাত্রজীবন থেকেই সমাজের মানুষের জন্য বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করে আসছেন, এবং সমাজের মানুষের পাশে সর্বদা দাঁড়ানোর জন্য এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ও জড়ীত রয়েছেন।বর্তমানে তিনি আল-মদিনা একাডেমী নরসিংপুর এর পরিচালক এর দায়িত্ব পালন করে আসছেন।
সিলেট তথ্যানুসন্ধান. কম এর এক সাক্ষাৎকারে রফিকুর রহমান বলেন,তিনি নরসিংপুর ইউনিয়নের অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়,মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, মুক্ত একটি ইউনিয়ন উপহার দিতে চান,শিশুশ্রম ও নির্যাতন, নারী নির্যাতন দূরিকরনে কাজ করতে চান।
ইউনিয়নের শিক্ষা, সংস্কৃতির উন্নতি ও ঐক্য প্রতিষ্ঠিত করতে,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি অংশগ্রহন করবে বলে যানিয়েছেন।
আগামী ইউপি নির্বাচনে রফিকুর রহমানকে নির্বাচিত করতে সকলের সাহায্য ও সহযোগীতা চেয়েছেন এবং নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেতে সকলের কাছে দোয়া চেয়েছেন।






