পাপলু মিয়াঃ
ছাতকের কালারুকা ইউনিয়নের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ রায়সন্তোষপুরের উদ্যোগে অত্র গ্রামের দুই কৃতি সন্তান,যথাক্রমে বাগইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদ, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ল্যান্স নায়েক মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালার সম্মানে এক গুণী জন সংবর্ধনার আয়োজন করা হয়|
সাংবাদিক আহমেদ সফিরের সঞ্চালনায় বিশিষ্ট মুরব্বি ফরিদ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল-মাদানী| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি ছাতক উপজেলার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন,সাংগঠনিক সম্পাদক চন্দন চন্দ্র পাল,ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম কিরণ, গুণী জনের জীবনী পাঠ করেন পরিষদের সভাপতি মাষ্টার অলিউর রহমান,স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সেক্রেটারি মাওলানা নেছার আহমদ,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কালারুকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার নানু মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক রুবেল, সংবাদকর্মী পাপলু মিয়া ,দলিল লিখক সাদেক আহমদ সাবুক প্রমুখ|
কুরআন তেলাওত করেন ক্বারি রেজাউল করিম জিবরান|






