মোঃ তাজিদুল ইসলামঃ
সুনামগঞ্জের ছাতক অনলাইন প্রেসক্লাবর সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান খালেদকে শেরে বাংলা একে ফজলুল হক পদক দেওয়া হয়েছে।
অনলাইন সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় রাজধানীতে তাকে এ পদকে ভূষিত করা হয়। শুক্রবার (১০ মে) বিকেলে শেরেবাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের উদ্যোগে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন ভিআইপি অডিটোরিয়ামে শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি মোহাম্মদ ছিদ্দিকুর রহমান মিঞার।
প্রধান অতিথির হাত থেকে তিনি শেরে বাংলা একে ফজলুল হক পদক গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট জেনারেল অব এম হারুন অর রশিদ বীর (প্রতীক)।
সাবেক তথ্য সচিব ও বিটিআরসি’র চেয়ারম্যান, সংগঠনের প্রধান উপদেষ্ঠা সৈয়দ মার্গোব মোর্শেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, শেরেবাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদ এর চেয়ারম্যান সেলিনা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে অবদান রাখায় প্রায় ৮০জন বিশিষ্ট ব্যক্তির হাতে শেরে বাংলা পদক তুলে দেওয়া হয়।






