সুনামগঞ্জে ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন

মোঃ তাজিদুল ইসলামঃ

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
৭ই মে (মঙ্গলবার) কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি প্রকাশ করা হয়।
মোঃ দিলোয়ার হোসেনকে সভাপতি ও মিনহাজ তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ০৯ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
গন অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান নতুন দায়িত্বশীল সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, নবনির্বাচিত সভাপতি ছাত্রনেতা দিলোয়ার হোসেন গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেন ছাত্র অধিকার পরিষদ একটি ছাত্রবান্ধব সংগঠন ঐতিহাসিক কোঠা সংস্কার আন্দোলন থেকে তাদের উত্থান সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনে তারা সবসময়ই সোচ্চার ছিলেন, তিনি বলেন সুনামগঞ্জ জেলার সকল সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ক্যম্পাসগুলোতে নিরাপত্তা শিক্ষার সুষ্ঠু পরিবেশ গনতান্ত্রিক চর্চা ও সকল সংগঠনের সহাবস্থান নিশ্চিতকরণে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে কাজ করবে ছাত্র অধিকার পরিষদ।

এই সংবাদটি 143 বার পঠিত হয়েছে