দোয়ারাবাজার প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনা শেষে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন অ্যাড. নাজমুল হুদা হিমেল। তিনি এ আসনের জাপা’র সাবেক সংসদ সদস্য, বীরমুক্তিযোদ্ধা প্রয়াত অ্যাড. আব্দুল মজিদ মাস্টারের পুত্র।
অ্যাড.নাজমুল হুদা হিমেল বলেন, জাতীয় পার্টি আমাকে মনোনীত করেছে। বাবার আদর্শ ধরে রেখে পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের প্রতীক লাঙ্গল নিয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। জনগণ আমাকে নির্বাচিত করলে আমি ছাতক-দোয়ারাবাজার অঞ্চলের কাঙ্খিত উন্নয়ন সাধনে নিজেকে নিবেদিত রাখবো। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশা করছি। আমি সকলের ভোট, সহযোগিতা, সমর্থন ও দোয়া কামনা করি।






