ডেস্ক রিপোর্টঃ
দোয়ারাবাজারে ফিলিস্তিনের অবৈধ ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে support bd humanity’s এর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার নরসিংপুর ইউনিয়নে
support bd humanity’s এর উদ্দ্যোগে ইসরাইলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদ সভায় পরিচালনা করেন আবু সালেহ মোহাম্মদ বোরহান, বক্তব্য রাখেন নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান, উপস্থিত ছিলেন নেতর ছই হাফিজিয়া মাদরাসার সেক্রেটারি হাজী করম আলী,ইউপির ২ নং ওয়ার্ডের মেম্বার ইসরাইল আলী, Support bd humanity’s এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: কামরুজ্জামান কামরুল,সহ নরসিংপুর ইউনিয়নের তৌহিদে জনতা ও support bd humanity’s এর সকল সদস্য ও নরসিংপুর ইউনিয়নে সকল সামাজিক সংগঠনে সদস্যবৃন্দ।






