দোয়ারা বাজারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাদিয়ার জীবন বাঁচাতে সাহায্য চেয়েছেন ” পরিবার

 

সোহেল মিয়াঃ
দোয়ারা বাজার উপজেলাধীন’ নরসিংপুর ইউনিয়ের’ চাইরগাঁও গ্রামের – ছামির আলীর মেয়ে মরনব্যাধি
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ” সাদিয়ার জীবন বাঁচাতে প্রয়োজন আরও ( ৩ লক্ষ টাকা- ) যা ব্যবস্থা করা তার পরিবারের পক্ষে অসম্ভব।

যানা- যায়, গত ২০১৯ সালের জানুয়ারী মাসে সাদিয়ার টনসিলের সমস্যা দেখা দিলে সিলেট এমএজি উসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবার এবং সেখানে কর্তব্যরত ডাক্তার সাদিয়ার শরীরে বিভিন্ন পরিক্ষা করে দেখতে পায় সাদিয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত ‘এবং তাকে ঢাকা মহাখালী বক্ষবৃধি ক্যান্সার হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে সাদিয়ার পরিবার সেখানে নিয়ে যায়।

ঢাকা মহাখালী বক্ষবৃধি ক্যান্সার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত, ডাক্তার ফরিদা আক্তার বলেন, সাদিয়া কে ( ৪ – বছর) চিকিৎসা দিতে হবে যাতে করে প্রয়োজন কয়েক লক্ষ টাকা।
তাহলে হয়তো সাদিয়া সুস্থ্য হয়ে উঠতে পারে।

সাদিয়ার পরিবারের পক্ষে তা সম্ভব না হওয়ায় এলাকার বৃত্তবান লোকদের কাছে সাহায্যের আহবান করেন তার পরিবার,

সাদিয়া কে বাঁচাতে তার পরিবারের ডাকে সারা দিয়ে ‘ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন,দেশ-বিদেশে অবস্থানরত বৃত্তবানরা প্রায় (৪- লক্ষ টাকা) সাহায্য দেয় সাদিয়া কে।

এছাড়াও সাদিয়ার বিভিন্ন আত্মীয় স্বজন ও নিজ পরিবারের ভিটেবাড়ি বিক্রি করাসহ মোট ( ৯- লক্ষ) টাকা সংগ্রহ করে পাড়ি ঝমায় ঢাকা বক্ষবৃধি ক্যান্সার হাসপাতাল মহাখালীতে। যা দিয়ে সাদিয়ার ২ বছরের চিকিৎসা চলে।

এখন বাকি আরও ২ বছরের চিকিৎসা, প্রতি ১৩ ও ২৭ দিন পরপর তাকে ” ক্যামো, টিআইটি, সিবিসি চিকিৎসা দিতে হয় যাতে প্রতি মাসে খরচ হয় ২০ হাজার টাকা।

বাকি ২ বছরে আরো মোট ৩৭ টি”ক্যামো,টিআইটি, সিবিসি চিকিৎসা দিতে হবে, যার খরচের পরিমান প্রায় ( ৪- লক্ষ) টাকা।

সাদিয়ার পরিবারের পক্ষে তার বাকি ২ বছরের চিকিৎসার খরচ যোগানোর সামর্থ্য না থাকায় সাদিয়াকে বাঁচাতে আবারও এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন ও দেশ বিদেশে অবস্থানরত সবার কাছে মানবিক সাহায্যের আবেদন করেছেন তার পরিবার।

সাহায্য পাঠানোর ঠিকানা= সাদিয়া আক্তারের পিতা মোঃ ছামির আলী যোগাযোগ = ০১৭৫৯৯৩৩৮৪৪ বিকাশ

এই সংবাদটি 218 বার পঠিত হয়েছে