“দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজে চেয়ারম্যান আনুর ৫ লাখ টাকা অনুদান,,

 

দোয়ারাবাজার প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া প্রগতি উচ্চ বিদ্যালয় ও কলেজের উন্নয়নে ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা প্রদান করেছেন। রোববার দুুুপুরে বিদ্যালয়ের নতুন ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্র উদ্বোধনকালে এ প্রতিশ্রুতি দেন ইউপি চেয়ারম্যান। তিনি বলেন, কলেজের উন্নয়নে আমি ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছি। এলাকার সার্বিক উন্নয়নে আমি সবসময় নিবেদিত ছিলাম। নিবেদিত থেকেই জনগণের ভালোবাসা অর্জন করতে চাই।

এই সংবাদটি 1041 বার পঠিত হয়েছে