সুনামগঞ্জের দোয়ারাবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহদাত বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে

ডেস্ক রিপোর্টঃ

বৃহস্পতিবার ৩১ আগষ্ট দুপুরে দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা-দোয়া মাহফিল, গণভোজ ও শোক র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৫ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামিম আহমদ চৌধুরী।

দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক দোহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম এর সভাপতিত্বে জাহাঙ্গীর আলমের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন ছাতক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক মোহাম্মদ আজমল হোসেন সজল, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, লক্ষীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, বাংলা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসাইন,ছাতক সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম, জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজা মিয়া তালুকদার, বোগলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান শেখচান, দোয়ারা বাজার উপজেলা আওয়ামীলীগের সদস্য শফিকুল ইসলাম রতন, সিকন্দর আলী, শামছুদ্দিন মাষ্টার, ছাতক পৌর আওয়ামীলীগ নেতা প্রণয় কুমার আচার্য্য মুন্না, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য এবাদুল হক এমাদ, দোলার বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কবির মিয়া, শামসুল হক মেম্বার, ইসলাম পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রিয়তোষ দে চন্ডী, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, দিলোয়ার হোসেন, কামরুল ইসলাম কাজল, মামুন মিয়া, মিসবাহ উদ্দিন মিসয়াক, জামায়েল আহমদ ফরহাদ, এখলাছ মিয়া,রিয়াদ আহমদ চৌধুরী, আব্দুল কাদির তালুকদার, রুবেল তালুকদার জনি, হুমায়ুন কবির রুবেল, আতাউল সানি, শাহ আলম বাসিত,ফাহিম, সোহাগ আহমদ,রুবেল আহমদ,রানা মিয়া, এমরান,বাবুল সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান , শেখ ফজিলাতুন্নেছা মুজিব সহ সকল শহীদের প্রতি মোনাজাত করেন হাফিজ ক্বারি সাইফুল ইসলাম।

এই সংবাদটি 77 বার পঠিত হয়েছে