ছাতকে ভুয়া UNO সেজে চলছে প্রতারণা
বিশেষ প্রতিনিধি,গোবিন্দগঞ্জ, ছাতক থেকেঃ
ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্টে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক আবু জাহিদ মোঃ আব্দুল গফফার এর মালিকানাধীন হাজী আয়বর আলী সুপার মার্কেটের ব্যবসায়ীদের কাছে ভুয়া ইউএনও সেজে চাদা দাবী করছে একটি কুচক্রি মহল।
ব্যবসায়ীরা মার্কেটের মালিক আব্দুল গফফার কে বিষয় টি অবগত করেন যে ০১৭৩১৫৯৯৪৬৬ নাম্বার থেকে কল করে মোবাইল কোর্ট পরিচালনা করার নামে চাঁদা দাবী করছেন ছাতক ইউএনও পরিচয় দিয়ে। সাথে সাথে তিনি সত্য মিত্যা যাচাইয়ের জন্য ছাতক উপজেলা ইউএনও মোহাম্মদ গোলাম কবিরের সাথে যোগাযোগ করেন। তখন ইউএনও গোলাম কবির বলেন ওরা প্রতারক মানুষকে মিথ্যা ভাবে ভয় দেখিয়ে বিভ্রান্ত করার চেস্টা করছে এদের ফাঁদে কেউ পা দেবেন না। সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য ও অনুরোধ জানিয়েছেন। এবং এই চক্রের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস প্রদান করেছেন। আর কোন ব্যবসায়ীকে যাতে হয়রানির শিকার হতে না হয় তার জন্য প্রয়োজনে (ইউ,এন,ও) ছাতকের অফিসিয়াল নাম্বার- ০১৭৩০৩৩১০৮৬ যোগাযোগ করার জন্য বলেছেন।






