দোয়ারাবাজারে নীতিমালা অমান্য করে বন্দেহরি গ্রুপ জলমহাল থেকে মৎস্য আহরণের অভিযোগ

 

সোহেল মিয়াঃ -সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্দেহরি গ্রুপ জলমহালে নীতিমালা ভঙ্গ করে মৎস্য আহরনের অভিযোগ উঠেছে মাছিমপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর বিরুদ্ধে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত রোববার জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ দাখিল করা হয়েছে। এলাকবাসীর পক্ষে আব্দুল মজিদ, হাজী আব্দুল জলিল, কামরুজ্জামান, ছবদিল আলম অভিযোগে উল্লেখ করেন, মাছিমপুর মৎস্যজীবী সমবায় সমিতি লি: ১৪২৩ বাংলা থেকে ১৪২৮ বাংলা পর্যন্ত বন্দেহরি জলমহাল ইজারা প্রাপ্ত হন। নীতিমালা অনুযায়ী মাছের প্রজনন বৃদ্ধির কারণে ১৪২৭ বাংলা মৎস্য আহরনের কোন সুযোগ নেই। কিন্তু জলমহালের ইজারাদার নীতিমালার শর্ত ভঙ্গ করে মৎস্য আহরণ করে যাচ্ছেন। ১৪২৭ বাংলা সনে নীতিমালা বহির্ভূত ভাবে মৎস্য আহরণ করায় মাছের বংশ বৃদ্ধি বাঁধাগ্রস্ত হচ্ছে। তারা মাছের বংশ বৃদ্ধি ও উন্নয়নের স্বার্থে বে-আইনিভাবে মৎস্য আহরণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

এই সংবাদটি 198 বার পঠিত হয়েছে