পর্তুগালে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কমিটি অনুমোদন

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
পর্তুগালে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের আংশিক কমিটি অনোমুদন দেওয়া হয়েছে।
রোববার (০২ জুলাই) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ.পর্তুগাল শাখার আংশিক কমিটিতে মুজাম্মেল মুহাম্মদ রায়হানকে সভাপতি ও রিপন মাহমুদকে সাধারণ সম্পাদক এবং আরিফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করে কেন্দ্রীয় প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জি. কবির হোসেন ও এস এম সাপায়েত হোসাইনের স্বাক্ষরিত বিবৃতিতে আগামী ১ বছরের জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটি নিয়ে অনুভূতি জানতে চাইলে প্রবাসী অধিকার পরিষদের সভাপতি বলেন- সততা, নিষ্ঠা ও সকল বাধাবিপত্তি অপ্রতিরোধ্য ভাবে অতিক্রম করে এগিয়ে যাবে পর্তুগাল শাখার নবগঠিত কমিটি।
সেই সাথে,ভিপি নুরুল হক নূর ধন্যবাদ জানিয়ে বলেন, আমি বিশ্বাস করি মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে,এবং প্রবাসীদের কল্যাণে সর্বোচ্ছ ভুমিকা রাখবে। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ পর্তুগাল শাখা।

এই সংবাদটি 267 বার পঠিত হয়েছে