ধর্মপাশা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের উদ্যোগে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় মধ্যনগর সদর ইউনিয়নে মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে ও এএসআই আকুব্বরের সঞ্চালনায় সাইবার বুলিং ও গুজববিরোধী বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, ওসি তদন্ত নবগোপাল দাশ, আ.লীগ নেতা বাবু নৃপেন্দ্র রায়, শামীম অাহম্মেদ, কুতুবউদ্দিন তালুকদার, রুহুল অামিন খান প্রমুখ।






