“প্রগতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টান,,
দোয়ারাবাজার ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ৩ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। পরে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক সভা অনুষ্টিত হয়।
রোববার দুপুরে দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চ বিদ্যালয় মাঠে প্রগতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবুর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা অসোক কুমার দাস ও আরটিএন ইকবাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২২৮ সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তিনি তার বক্তব্যে বলেন,
দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া প্রগতি উচ্চ ও কলেজের ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্টানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও ছাতক দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক বলেছেন, দোয়ারাবাজার উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ব্যাপক কাজ করা হচ্ছে। প্রগতি উচ্চ বিদ্যালয় কে কলেজে উন্নীত করার পর বর্তমানে এখানে নান্দনিক বহুতল একাডেমিক ভবন নির্মাণের প্রক্রিয়া কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, সুনামগঞ্জের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আন্তরিক ভাবে কাজ করছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় আইন পাশ হওয়াতে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এছাড়া ছাতক থেকে দোয়ারাবাজার হয়ে সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেললাইন সম্প্রসারণ করে যোগাযোগ ব্যবস্থাকে আরও সুগম করার বৃহৎ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা দোহালিয়া ইউনিয়নের প্রগতি উচ্চ বিদ্যালয়ের ভবন কাম বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর
স্থাপন করা হয়।
উন্নয়নের ধারার অংশ হিসাবে প্রগতি উচ্চ বিদ্যালয়ে ৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। নদী ভাঙন প্রতিরোধ কার্যক্রম চলমান, সুরমা নদীর যে কোন স্থানে ব্রীজের কাজ ও প্রক্রিয়াধীন। একের পর এক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। দোহালিয় ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারার মিয়া আনু তার বক্তব্যে বলেন তিনি প্রগতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজেকে নগদ ৫ লাখ টাকা অনুদান দিবেন।
এসময় আরও বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোঃ লাহিন, দোয়ারাবাজার উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ারার মিয়া আনু, দোয়ারাবাজার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম মিনা, শফিকুল ইসলাম বাবুল, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহিদ, দোহালিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক বশির উদ্দিন, রফিক উদ্দিন (ওয়ারেন্ট অফিসার অব.), আ’লীগ নেতা বরুণ চন্দ্র দাস, সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেন, প্রাক্তন ছাত্র পরিষদের আহবায়ক নুর হোসেন আবদুল্লাহ, আ’লীগ নেতা মজিদ মিয়া চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ, আক্তার হোসেন, দিলোয়ার হোসেন, খোকন, রত্মজ্যোতি দাস রনি, আশিক মিয়া, ইমন, আফিজ আলী মেম্বার, মিজানুর রহমান (কালা মিয়া), উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ছালিক মিয়া, কামরুজ্জামান রুবেল, শানুর আলী,






