তাহিরপুর সীমান্তে ভারতীয় মদ ও সহ কসমেটিকস জব্দ।

 

আবু সায়েম,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারতীয় মদ ও বিভিন্ন পণ্যসামগ্রী আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সুনামগঞ্জ তাহিরপুর উপজেলা সীমান্তের টেকেরঘাট বিওপির টহল দল (২৮,নভেম্বর)রাতে সীমান্ত পিলার ১১৯৮/৯-এস এর নিকট হতে আনুমানিক ২০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের এলসি পয়েন্ট নামক স্থান হতে বিভিন্ন প্রকার ভারতীয় কসমিকস সামগ্রী করে। অন্যদিকে একই দিনে বিরেন্দ্রনগর বিওপির টহল দল রাতে উপজেলা সীমান্ত পিলার ১১৯৩/৩-এস এর নিকট হতে আনুমানিক ২০গজ বাংলাদেশ অভ্যন্তরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের এলসি পয়েন্ট নামক স্থান হতে ১২বোতল ভারতীয় মদ আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮-বিজিবি অধিনায়ক মাকসুদুল আলম নিশ্চিত করে জানান আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং বিভিন্ন প্রকার কসমিকস সামগ্রী শুল্ক কার্যালয় সুনামগঞ্জ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি 164 বার পঠিত হয়েছে