কুরআনূল হিফজ সম্পন্ন করল সৌদি প্রবাসি আব্দুল বাসিতের পুত্র মোনায়েম রাফসান।

নিউজ ডেস্ক

পবিত্র কুরআনূল করিম হিফজ২০২৩ইং সম্পর্ন করে ক্রেস্ট ও পাগড়ী পেয়েছে মোনায়েম রাফসান। সে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের নয়ালম্বাহাটি গ্রামের সৌদিআরব প্রবাসি আব্দুল বাসিতের পুত্র। সিলেটের মেজরটিলাস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসা কর্তৃক আয়োজিত বিদায়ী সংবর্ধনা ২০২৩ ইং অনুষ্টানে কুরআনূল হিফজ সম্পন্ন করায় তাকে পাগড়ি ও ক্রেষ্ট প্রদান করেছে মাদরাসা কর্তৃপক্ষ। এসময় মাদরাসার শিক্ষক ও বিভিন্ন বিভাগের ছাত্ররা তার উজ্জল ভবিষ্যত কামনা করেন।

সৌদিআরব প্রবাসি আব্দুল বাসিত বলেন ইসলামি শিক্ষায় ছেলেকে গড়ে তুলাই তার মুল লক্ষ ও উদ্দেশ্য। পাশাপাশি মাদরাসার শিক্ষকদের প্রতিও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন ছেলের এই সফলতায় তিনি বাবা হিসেবে গর্বিত তবে একজন মানুষ হিসেবে ধর্ম,দেশ ও জাতীর কল্যানে যাতে সে কাজ করতে পারে সবার কাছে এই দোয়া চেয়েছেন তিনি।

এই সংবাদটি 139 বার পঠিত হয়েছে