ডেক্স নিউজ
সুনামগঞ্জের ছাতকে বিজ্ঞ আদালতে দায়ের করা স্বামী বিরুদ্ধে স্ত্রীর মামলায় ১ বছর সাজার পর দীর্ঘদিন পলাতক ছিল স্বামি খসরু মিয়া(৩২) গোপন সংবাদের বিত্তিতে শুক্রবার বিকেলে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করেছে ছাতক থানা পুলিশ। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের খুরমা গ্রামের আজমদ আলীর পুত্র। ওসি খান মুহাম্মদ মঈনুল জাকিরের নির্দেশনায় থানার সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে খসরু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। সম্প্রতি সুনামগঞ্জ আদালতে তার স্ত্রী কর্তৃক দায়েরকৃত একটি মামলায় এক বছরের সাজা প্রদান করেন আদালত। সাজা প্রদানের পর খসরু মিয়া পলাতক ছিলো। গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাইনুল জাকির জানিয়েছেন শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে






