ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষে ফুলের তোড়া দিয়ে মহিবুর রহমান মানিক এমপি কে অভিনন্দন

 

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নব নির্বাচিত সভাপতি সহিদুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তানরা মহিবুর রহমান মানিক এমপি কে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন। শনিবার সকালে শহরের মন্ডলীভোগস্থ এমপির বাসভবনে উপস্থিত হয়ে তারা ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আনোয়ার রহমান তোতা মিয়াকেও ক্রেষ্ট প্রদান করেন। মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্দেশ্যে এমপি মুহিবুর রহমান মানিক বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে স্বাধীনতার স্ব-পক্ষের শক্তির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়ন কর্মকান্ডে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহবান জানান তিনি ।

এই সংবাদটি 175 বার পঠিত হয়েছে