সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের পৌর বিপনীতে প্রিন্ট পয়েন্ট শপের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে ফিতা কেটে এ শপের উদ্বোধন করেন পৌর মেয়র নাদের বখত। এসময় উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বীর মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, এডভোকেট শহীদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক ওলি, লালমামুদ উচ্চ ইংরেজি শিক্ষক মো: হাফিজুর রহমান, শপের প্রোফাইটর মো: আব্দুর রশিদ, মাও: জামাল আহমেদ প্রমুখ। উদ্বোধন শেষে হযরত শাহ মিলন দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মইনুদ্দিন তালুকদারের উপস্থাপনায় পৌর মেয়র নাদের বখত বলেন, পৌর বিপনীতে অত্যাধুনিক ডিজাইন নিয়ে প্রিন্ট পয়েন্ট শপের যাত্রা শুরু হয়েছে। অর্থ লাভের পাশাপাশি ক্রেতাদের সেবা প্রদানে গুরুত্বপুর্ন ভূমিকা পালন করবে এ শপটি। পৌর বিপণীকে কর্মসংস্থান মুখী মার্কেট গড়ে তোলা হবে। আমি এ ব্যবসার সফলতা কামনা করি। তিনি আরও বলেন, পৌর বিপনী মার্কেটটি ঝুঁকিপুর্ন। আমি আড়াই বছর ধরে ক্ষমতায়। আমার বড় ভাইয়ের মৃত্যুর পর পৌর নাগরিক সেবায় সামান্য সময় পেয়েছি। শোকের মধ্য দিয়ে পাড় করছি জীবন। পৌর মার্কেট নিয়ে আমার বিশাল পরিকল্পনা রয়েছে। পাশের জেলা সিলেটে নান্দনিক মার্কেট আছে। এখানে এ জেলার প্রায় ৩০% লোক কাজ করে জীবিকা নির্বাহ করে। সুনামগঞ্জে এ রকম মার্কেট নির্মাণ হলে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। এ জেলা শহর ছেড়ে অন্যত্র পালাবে না কেউ। আবারও আমি নির্বাচিত হলে পৌর বিপনীকে নতুন আদলে কর্মসংস্থানমুখি মার্কেট গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
সিরাজুল ইসলাম শ্যামল
২৮-১১-২০২০






