“চমক দেখাতে পারেন পানাইল জমিদার বাড়ির সন্তান দেওয়ান আশিদ রাজা চৌধুরী,,
হারুন-অর-রশিদ বিশেষ প্রতিনিধিঃ
দোহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চমক দেখাতে পারেন পানাইল জমিদার বাড়ির সন্তান দেওয়ান আশিদ রাজা চৌধুরী। তিনি একাধারে একজন ব্যবসায়ী ও সমাজ কর্মী।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেওয়ান আসিদ রাজা চৌধুরী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে প্রস্তুত রয়েছেন।
সিলেটস্থ দোহালিয়া ইউনিয়ন উন্নয়ন পরিষদের সহসভাপতি হিসেবে সমাজ সেবায় কাজ করছেন। দেওয়ান আশিদ রাজা দৌধুরী। দোহালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পানাইল (পুরাতন) জমিদার বাড়ির বাসিন্দা। তার বাবা দেওয়ান রফিকুর রাজা চৌধুরী, নানা- বিশিষ্ট লেখক, আসামের এমএলএ, খ্যাতিমান ব্যক্তিত্ব দেওয়ান আহবাব রাজা চৌধুরী, তার চাচা দেওয়ান মাহবুব রাজা চৌধুরী ছিলেন দোহালিয়া ইউনিয়নের সাবেক খ্যাতিমান চেয়ারম্যান। আরেক চাচা দেওয়ান মুফিদ রাজা চৌধুরী ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি। উত্তরসূরীদের মতো তিনিও জনগনের সেবায় নিয়োজিত হতে চান।
ইউনিয়ন বাসীর প্রাপ্তি প্রত্যাশা ও উন্নয়ন ভাবনা নিয়ে একান্ত আলাপচারিতায় সাংবাদিকদের সাথে কথা বলে দেওয়ান আশিদ রাজা চৌধুরী জানান আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোহালিয়া ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান তিনি।
এসময় তিনি তার এলাকার উন্নয়নের জন্য রাজনৈতিক ও সামাজিক কাজে জড়িত হয়ে অদ্যবধি ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সাথে যােগাযােগ রাখছেন। সামাজিক কর্মকান্ডের সাথে বিভিন্ন সময়ে বন্যা, করােনার মত মহামারিতে একজন সমাজকর্মীর ভূমিকায় তাহার অবদান ছিল দৃশ্যমান। এসময় তিনি আরও বলেন, অবহেলিত ইউনিয়নের সাধারণ মানুষ বুকভরা আশা নিয়ে জনগণের কাঙ্খিত উন্নয়নে কাজ করতে চান তিনি।






