ছাতক থেকে নিজস্ব প্রতিনিধিঃ
আগামী সোমবার বিকাল ৫ টায় রিলিজ হবে দিলশান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের ব্যানারে
জনপ্রিয় কন্ঠ শিল্পী পুর্ন মিলন এর
(তুমি মানুষ)
গানের কথা লিখেছেন
দিলোয়ার ইসলাম ও সুর করেছেন
পুর্ন মিলন এবং মিউজিক করেছেন পুর্ন মিলন
ভিডিও চিত্র রেকর্ড করছেন সোহেল গানের লিপসিং সিঙ্গার পাঠ ভিডিও করা হয়েছে সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা এবং ছাতক উপজেলার
লাল পাহাড়ে।
জনপ্রিয় মৌলিক গানের কন্ঠশিল্পী পুর্ন মিলন বলেন আমার জীবনের সবচাইতে ভালো কথার ও সেরা মিউজিকে এই গানটি গেয়েছি আশাকরি শ্রোতাদের খুব ভাল লাগবে এবং আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো গান নিয়ে আসতে পারি আপনাদের জন্য,
আমি একমাত্র শ্রোতাদের ভালোবাসা ছাড়া অন্য কিছু চাইনা আপনারা আমার গান শোনেন এটাই আমার পাওয়া জয় হোক বাংলা গানের।
গীতিকার দিলোয়ার ইসলাম বলেন, এই গানের কথাগুলো আশা করি সবার ভালো লাগবে, আমি বেশ কিছু দিনের মধ্য আর কিছু ভালো মানের গান লিখেছি পর্যায়ক্রমে রিলিজ হবে এবং ইতিমধ্যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আমার লেখা বেশ কিছু গান রিলিজ হয়েছে যেমন বাউল সাধক শফি মন্ডলের কন্ঠে ( মাওলা গান) রিলিজ হয়েছে এবং
(দুঃখ আমার জীবন সঙ্গী ) গান আহমেদ শাকিল এর কন্ঠে রেইন মিউজিকে রিলিজ হয়েছে এবং
(আমি পাপী) এবং
(রঙ্গের বাজার) গান রাজু মন্ডল এর কন্ঠে ঈগল মিউজিক এর ব্যানারে রিলিজ হয়েছে এবং ( তোমার জন্য কলঙ্কিনী) নাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল রিলিজ হয়েছে এবং (জীবন আমার নষ্ট) হলো রাজু মন্ডলের কন্ঠে দিলশান মাল্টিমিডিয়া চ্যানেলে রিলিজ হয়েছে।
আপনার দোয়া করবেন আমি যেন আপনাদেরকে খুব ভালো মানের গান উপহার দিতে পারি এবং আপনারও আমার এই dilshan multimedia চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সবাই বাংলা গানের সাথে থাকবেন।
উল্লেখ্য: দিলোয়ার ইসলাম তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলা ইসলামপুর ইউনিয়নের পান্ডব গ্রামের বাসিন্দা গানের ভাষায় তিনি মানুষের সুখ-দুঃখ হাসি-কান্না ভালো-মন্দ প্রকাশ করে যাচ্ছেন।






