লেবাননে ময়দা সংকট রুটি বেকারি বন্ধ,খোলাবাজারে ক্রেতাদের ভিড়।

লেবানন থেকে মিলন খানঃ

লেবাননে গনমাধ্যমের একটি রিপোর্টে বলা হয়েছে যে ময়দা শেষ হয়ে যাওয়ার কারণে বুধবার সিডনে বেশ কয়েকটি বেকারি তাদের কাজ বন্ধ করে দিয়েছে।
যার ফলে নাগরিকরা রুটি পেতে খোলা বেকারির সামনে সারিবদ্ধ ভাবে লাইন ধরতে বাধ্য হয়েছে।

ইতিমধ্যে নাবাতিয়েহে একটি বান্ডিল পাউরুটি ১৫,০০০ লিরার পরিবর্তে কালো বাজারে সেটি ২৫,০০০ লিরায় বিক্রি হয়েছে। কারণ বেকারিগুলি দোকানে রুটি সরবরাহ করতে পারেনি৷ নাবাতিয়েহ নাগরিকরা তাদের রুটি কিনতে সিডন বা খালদেহ যেতে বাধ্য ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

লেবানন ইউক্রেন এবং রাশিয়া থেকে গম, ভুট্টা এবং সূর্যমুখী তেলের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। যেসব বেকারিতে অনেক ধরনের ফ্ল্যাট রুটি থাকত এখন তারা শুধুমাত্র ময়দা সংরক্ষণের জন্য সাধারণ সাদা পিটা রুটি বিক্রি করে।

কেন্দ্রীয় ব্যাংক সময়মতো গমের জাহাজের জন্য অর্থ প্রদান করতে ব্যর্থ হওয়ায় একটি রুটি সংকট লেবানিজদের বারবার তারোনা দিয়েছে। যদিও সরকার রুটিতে এখনও ভর্তুকি দেওয়া অব্যাহত রেখেছে। তবে কালো বাজারে ডলারের বিনিময় হারের ঊর্ধ্বগতির কারণে এর দাম বাড়তে থাকে।

এফ,এ,ও -এর গমের মূল্য সূচক অনুসারে, বিশ্বব্যাপী গমের দামও ২০২২ সালের প্রথম তিন মাসে আগের বছরের তুলনায় ৪৫% বেড়েছে।

গম, চাল এবং অন্যান্য শস্যের বিশ্ব উত্পাদন এই বছর ২.৭৮ বিলিয়ন টনে পৌঁছবে বলে আশা করা হচ্ছে যা আগের বছরের তুলনায় ১৬ মিলিয়ন টন কম। চার বছরের মধ্যে প্রথম পতন বলে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা জানিয়েছে। এটি বিশ্বব্যাপী দ্রুত মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলছে।

এই সংবাদটি 263 বার পঠিত হয়েছে