তাহিরপুরে বেতন নিরসনের দাবীতে কর্মবিরতি।

 

আবু সায়েম,তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান এই শ্লোগান কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে কর্মবিরতি পালন করেছে মাঠ প্রর্যায়ে কর্মরত স্থাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন।

বৃহস্পতিবার(২৬,১১,২০২০)সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে কর্মবিরতি পালন শুরু করেছেন তারা।
এসময় বক্তাগন বলেন সাংবাদিকদের কে,ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান ১৯৯৮সালে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা ২০১৮ইং সালে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা এবং ২০ফেব্রুয়ারী ২০২০ইং তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক ১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধনসহ বেতন বৈষম্য নিরসনের দাবীতে ২৬নভেম্বর ২০২০থেকে কর্মবিরতি শুরু করেছি। আমাদের দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।
দাবী বাস্তবায়ন পরিষদের আহবায়ক একেএম রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব গোপেশ রঞ্জন রায় পরিচালনায় বক্তব্য রাখেন,যুগ্ম আহবায়ক বিকাশ রঞ্জন তালুকদার,সভাপতি হেলথ এ্যাসিষ্টান্ট এসোসিয়েশন মোঃ সিরাজুল আলম,সাধারণ সম্পাদক শামিম রেজা,স্থাস্থ্য সহকারী দিবাকর সরকার,দেবরাজ পুরকায়স্থ,রিংকু চৌধুরী,মাহমুদুল হাসান,মেরিনা দ্রিব্রা প্রমুখ। এসময় উপজেলায় মাঠ প্রর্যায়ে কর্মরত স্থাস্থ্য পরিদর্শক,সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীগন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 187 বার পঠিত হয়েছে