দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ আটক ৩

 

মোঃ আব্দুস সবুর সুমন
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে একই পরিবারের তিনজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। দর্শনা
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে বুধবার ২৫ নভেম্বর দুপুরের দিকে দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মাঠে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আকন্দবাড়িয়া ফার্মপাড়ার মাঠে হতে মাদক ব্যাবসায়ি মোঃ জানি হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়। এবং মাদক ব্যাবসায়ি মোঃ জানি হোসেন বাড়িতে তল্লাশি করলে ২০ বোতল ফেন্সিডিলসহ পরিবারের ৩ জন কে আটক করে পুলিশ। আটককৃত আসামিরা হলেন মো: জনি হোসেনের স্ত্রী মোছাঃ আকলিমা খাতুন(৩৪) মো: রনি হোসেনের স্ত্রী মোছাঃ লালবানু (৩৬) এবং মোঃ রবিউল ইসলাম ( মোল্লা) ছেলে মোঃ সিজার হোসেন ( জিলার)(২০)। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।

এই সংবাদটি 287 বার পঠিত হয়েছে