ঢাকা বিভাগীয় প্রতিনিধিঃ রাজমুল হুদা রাজ
—————————————————-
গতকাল সকাল ৮-৩০ ঘটিকার সময় কাশিমপুরের বারেন্ডা ৩ নং ওয়ার্ড (মোল্লা মার্কেট) মিতালী ফ্যাশন নামক একটি তৈরি পোশাক কারখানায় চাইল্ড কেয়ারে থাকা অবস্থায় আয়েশা নামে ১৩ মাসের একটি শিশু গরম পানিতে দগ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মৃত শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে শিশুটি গরম পানিতে দগ্ধ হলে মুমূর্ষ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল থেকে সাবার এনাম মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭,১৫ ঘটিকার সময় শিশুটি মৃত্যু হয়।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে গত পরশুদিন কেয়ারটেকার আরিফা আক্তার (৩৫) এর সাথে শিশুটির মা রিয়া আক্তারের বাকবিতন্ডা সহ কথা কাটাকাটি হয়। তার ই জের ধরে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে মৃত শিশু আয়েশা আক্তারের চাচা ও ভাইর অভিযোগ। শিশুটির মা রিয়া আক্তার উক্ত কারখানায় শ্রমিকের কাজ করেন, বাবা আজিবুর রহমান , তারা শালিকাদেও গ্রাম পোঃ,ছড়ান থানা মিঠাপুকুর জেলা রংপুরের স্থায়ী বাসিন্দা। শিশুটি মা-বাবা বারেন্ডা মোল্লা মার্কেট জনক ঈসা মন্ডল এর বাড়ির ভাড়াটিয়া।
হত্যাকাণ্ডের কথা শুনে ডিসি ক্রাইম গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও কাশিমপুর থানার অফিসার্স ইনচার্জ জনাব মাহবুবে খোদা ও ওসি তদন্ত জনাব রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খবর পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে সাক্ষাতের আবেদন জানালে
কারখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের সাক্ষাৎ অস্বীকৃতি জানিয়েছেন।
এ ব্যাপারে কাশিপুর থানায় (গাজীপুর মেট্রোপলিটন পুলিশ) একটি হত্যাকাণ্ড মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযুক্ত আরিফা আক্তার ঘটনার পরপরই পলাতক রয়েছে।






