ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক চেক বিতরণ

ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক চেক বিতরণ

মামুনুর রশীদ সুমন খুলনা ব্যুরো প্রধান:

ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে সারা দেশের ন্যায় ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৫২ নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের সভাপতি/সম্পাদকের কাছে ১৬ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণের নির্দেশ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন-২৭ এর সংসদ সদস্য খালেদা খানম, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, সাংবাদিক সাজ্জাদ আহমেদ, লাবন্য নির্বাহী পরিচালক রাবেয়া সিদ্দীকি প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার। অত্র অনুষ্ঠানে জেলার ৬ টি উপজেলায় ৫২ টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে বিশেষ বরাদ্ধ ১ লক্ষ সহ ১৬ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। সার্বিক ভাবে সহযোগিতা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এস এম সোহেল রানা ও রোকেয়া খাতুন প্রমূখ।

এই সংবাদটি 365 বার পঠিত হয়েছে