সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান কর্তৃক শহীদ মিনার অবমাননার অভিযোগে সংবাদ সম্মলেন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার সুলকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন কর্তৃক শহীদ মিনার অবমাননার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান শিমন চৌধুরী নিজে সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন তিনি । এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে শিমন চৌধুরী বলেন, গত ২১ ফেব্রুয়ারী সলুকাবাদ ইউনিয়নের একটি শহীদ মিণারে ফুল দেওয়ার সময় শহীদ মিনারের সাথে শরীর ঘেষে ছবি তুলেন এই চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন এবং সেই ছবি তিনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেন। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মনে করি শহীদ মিনারের ফুল দেওয়ার জায়গায় এই ভাবে ছবি তুলা উচিত নয়। এটা শহীদ মিনার অবমাননা করা হয়েছে বলে দাবী করেন তিনি। তিনি এই চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের নিকট দাবী জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,মুক্তিযোদ্ধা সন্তান মো. আব্দুল করিম প্রমুখ।

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
০৮,০৩,২২

এই সংবাদটি 566 বার পঠিত হয়েছে