সুনামগঞ্জে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:”

টেকসই আগামীর জন্য,জেন্ডার সমতাই আজ অগগণ্য”এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মলেন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু সাঈদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বনিক,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এজে এম রেজাউল আলম,মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্রাচার্য,পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি প্রমুখ।

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
০৮,০৩,২২

এই সংবাদটি 248 বার পঠিত হয়েছে