মধ্যনগরে সন্ত্রাসী মনসুরের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী: থানায় অভিযোগ

আল-আমীন, ধর্মপাশা প্রতিনিধিঃ-সুনামগঞ্জের মধ্যনগর থানার বংশীকুন্ডা (উঃ)ইউনিয়নের বাকাতলা কান্দাপাড়া গ্রামের সাধারণ মানুষ সন্ত্রাসী, মাদকাসক্ত শামসুদ্দিনের ছেলে মনসুর আলী (৫২)ওরফে মনসুরের অত্যাচারে অতিষ্ঠ।সরেজমিনে পরিদর্শনকালে লক্ষ্য করা গেছে,মনসুর গাঁজা,মদ, জোয়া ও বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত।তার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষ মুখ খোলতে ভয় পায়।

গত ১৯ নভেম্বর সন্ধ্যায় মধ্যনগর থানার বংশীকুন্ডা (উঃ) ইউনিয়নের বাকাতলা কান্দাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের ছেলে আব্দুল মান্নান কে মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।সেই সাথে আব্দুল মান্নানকে প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।
এই বিষয়ে আব্দুল মান্নান বলেন,সন্ত্রাসী মনসুর আমাকে জোরপূর্বকভাবে আমাদের বাড়ির পাশে নায়ায়ণের চায়ের দোকানে বিড়ির ভিতর বিষাক্ত কিছু ভরে আমাকে পান করাতে চাইলে, আমি তাকে বাঁধা দেই। যারফলে সে আমাকে মারপিট ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে আমার বাড়িতে এসে আমার স্ত্রী ও মাকে নির্যাতনের হুমকি প্রদান করলে আমি স্থানীয় লোকদের অবগত করে মধ্যনগর থানায় একটি অভিযোগ দায়ের করি।

আব্দুল মান্নানের স্ত্রী হেনা আক্তার জানান,আমার স্বামীর সাথে দোকানে ঝগড়াঝাটি করার পর বাড়িতে এসে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্যাতনের হুমকি প্রদর্শন করে।মনসুরের ভয়ে আতংকিত হয়ে আমি ঘরের দরজা বন্ধ করে ফেলি।

বাকাতলা কান্দাপাড়া গ্রামে সন্ত্রাসী মনসুরের নির্যাতনের শিকার মকবুল হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, এই সন্ত্রাসী মনসুর ও তার মামা রমযান আলী মেম্বার বিগত কয়েক মাস পূর্বে আমার ছোটভাই আজিজুল ইসলাম কে শরবতের সাথে বিষ পান করিয়ে হত্যা করেছে। পরে মনসুর ও তার মামা রমযান আলী মেম্বারের বিরুদ্ধে আমি আদালতে মামলা দায়ের করি।মামলার তদন্ত এখনও অব্যাহত আছে। সন্ত্রাসী মনসুরের সাথে মুঠোফোনে একাধিকবার ফোন করলেও যোগাযোগ করা যায়নি।

মধ্যনগর থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন বলেন, মনসুর আলীর বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি 587 বার পঠিত হয়েছে