আবু সায়েম,সুনামগঞ্জ প্রতিনিধিঃ-সুনামগঞ্জ দেশের দ্বিতীয় রামসার সাইট মা মাছের অভয়ারণ্য টাঙ্গুয়ার হাওরে বিশেষ অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম আটক করে প্রকাশ্যে আগুনে পুড়ে ভস্মীভূত করেন ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আবু তালেব।
আজ(২৪,নভেম্বর)মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত সঙ্গীয় ফোর্স পুলিশ ও কমিউনিটি গার্ডের সদস্যদের সহযোগিতায়,টাঙ্গুয়ার হাওরের এরাইল্যাকুনা, বেরবেরিয়া,রৌহা,সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনুমানিক লক্ষাধিক টাকা অবৈধ মৎস্য আহরণকারীদের নিষিদ্ধ সরঞ্জাম আটক করে জনসম্মুখে আগুনে পুড়ে ভস্মীভূত করেন ।
এ ব্যাপারে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু তালেব নিশ্চিত করে বলেন,আজ টাঙ্গুয়ার হাওরে অভিযান চালিয়ে আনুমানিক লক্ষাধিক টাকার মাছ ধরার নিষিদ্ধ সরঞ্জাম আটক করা হয়েছে, এবং রাষ্ট্রীয় স্বার্থে এ অভিযান চলমান থাকবে।






