দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

 

 

মোঃ আব্দুস সবুর সুমন
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধিঃ

 

 

দর্শনা থানা পুলিশ পৃথক পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি ও ৭ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে রবিবার ২২ নভেম্বর রাত ৮ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এস আই সাইফুল ইসলাম, এস আই মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দর্শনা থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় দর্শন বাসস্ট্যান্ডের আঃ খালেক মন্ডলের ছেলে মোঃ সাকিব মন্ডল( ২২) কে আটক করে পুলিশ। এবং দক্ষিণচাঁদ পুর আটককৃত আসামির বসত ঘরে পূবে পাশে খড়ির ঘরের মধ্যে হতে ৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেন পুলিশ। অপরদিকে আর একটি মাদক বিরোধী অভিযানে ০১(এক) কেজি গাঁজাসহ একজনকে আটক করে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি 273 বার পঠিত হয়েছে