লেবাননে অমিক্রন সনাক্ত।

সীমা আরেং:-

লেবাননে আজ বৃহস্পতিবার প্রথমবারের মত দুজনের শরীরে করোনা ভাইরাসের নতুন রূপ অমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। লেবানন বিমানবন্দরে পরীক্ষা করে আফ্রিকা মহাদেশ থেকে আসা দুই আরোহীর শরীরে এই ভাইরাসের অস্তিত্ব ধরা পরে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আবিয়াদ একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে এ খবর টি নিশ্চিত করেন। তিনি বলেন, যে উভয় যাত্রীই আফ্রিকা মহাদেশ থেকে উড়ে এসেছিলেন এবং তাদের বর্তমানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস বুধবার বলেছেন, প্রাথমিক তথ্য থেকে জানা যায় যে করোনার নতুন রূপধারী এই ধরন আরও সংক্রামক, যা পূর্ববর্তী রূপের তুলনায় ইতিমধ্যেই ভাইরাসে আক্রান্ত বা ভ্যাকসিন নেওয়া লোকেদের জন্য সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তবে এর লক্ষণগুলিও হালকা।

লেবাননে আজ বুধবার আরও ১৯৯৪ জনের শরীরে কোভিড-১৯ সনাক্ত করা হয়েছে। যা মহামারী শুরু হওয়ার পর থেকে এক দিনে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ডের মধ্যে একটি।

বর্তমানে দেশটির স্থানীয় মুদ্রার ক্রমবর্ধমান অবমূল্যায়ন এবং স্বাস্থ্যকর্মীদের ব্যাপক দেশত্যাগ পরিস্থিতিকে আরও খারাপ করে তুলেছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, দুই বছর আগে মহামারী শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত লেবাননে কোভিড -১৯ এ সর্বমোট ৬,৮৩০০০ জন আক্রান্ত হয়েছে এবং ৮৮০৪ জন মৃত্যুবরণ করেছে।

এই সংবাদটি 346 বার পঠিত হয়েছে