সুনামগঞ্জ প্রতিনিধ :: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৫ বোতল অফিসার চয়েস মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মাদক কারবারি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লালঘাট গ্রামের মো.আলীর ছেলে মো.আজিজুল ইসলাম (৩২)।
পুলিশ সূত্রে জানা গেছে , বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাড়ির ইনচার্জ এ এস আই আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালঘাট গ্রামের রইছ মিয়ার বাড়ির পাশ থেকে ৬ বোতল ভারতীয় মদসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করে পুলিশ।
তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারি বিরোদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে তাহিরপুর থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামি কে শুক্রবার দুপুরে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
সিরাজুল ইসলাম শ্যামল
২০,১১,২০






