শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রার দাড়িদহ দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত
৪ তলা একাডেমিক ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন মেদিনীপাড়া হতে দাড়িদহ মোশাররফ মন্ডল কজেক পর্যন্ত রাস্তার ভিত্তি প্রস্তর,করেন শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।
২০ সেপ্টেম্বর( সোমবার) বিকাল সাড়ে ৩ টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্রা ইউনিয়নে ঐতিহ্যবাহী দাড়িদহ দ্বি- মুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
নতুন ভবন উদ্বোধনের পরে বিদ্যালয়ের হল রুমে ময়দানহাট্রা ইউনিয়ন জাতীয় পাটির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৩৭-বগুড়া শিবগঞ্জ- ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, বগুড়া জেলা শিক্ষা প্রকৌশলী আলতাফ হোসেন উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক হুসাইন শরীর সঞ্চয়,ময়দানহাট্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবাউল আলম মেজবা,অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছামছুল ইসলাম মোস্তফা।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার জাতীয় পাটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদশা, সাধারণত সম্পাদক এরফান আলী, ময়দানহাট্রা ইউনিয়ন জাতীয় পাটির সাধারণ সম্পাদক আঃ ওহাব, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আলী, এমপি সাহেবের কনিষ্ঠ পুত্র ব্যারিস্টার তাসবির শরীফ সাম্য, ময়দানহাট্রা ইউনিয়ন আওয়ামী লীগের,সাধারণ সম্পাদক আপেল আহমেদ মেহেদুল, মেহেদুল,সাংগঠনিক সম্পাদক তোতা, দাড়িদহ বালিকা বিদ্যালয়ের প্রধান অতিথি বিমল সরকারসহ অত্র বিদ্যালয়ের ম্যামেজিং কমিটির সকল সদস্য ও শিক্ষকবৃন্দ, ময়দানহাট্রা ইউনিয়ন জাতীয় পাটি ও অঙ্গ সংগঠনে নেতাকর্মী ও এলাকার জনসাধারণ।
পরে বিকাল ৫টার দিকে মেদনীপাড়া হতে ময়দানহাট্রা ইউনিয়নের বাকসন ভায়া
মোশাররফ মন্ডল কলেজ পর্যন্ত রাস্তা নির্মান কাজের ভিত্তি প্রস্তর,করেন করে মোস্তফাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভায় অংশ গ্রহণ করেন এমপি জিন্নাহ।






