মামুনার রশীদ (ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২০ পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১.৩০ মিনিটের সময় স্বাস্থ্য বিধি মেনে কোটচাঁদপুর ফায়ার সার্ভিস ষ্টেশন কার্যালয়ে এক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন।অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি জাতীয় পতাকা ও প্রতিষ্টানের প্রধান পতাকা উত্তোলনের পর ষ্টেশন টিমের সদস্যগন অতিথিকে ছালাম প্রদর্শন করেন। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভাতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিথি ও
ফায়ার ষ্টেশনের কর্মকর্তাবৃন্দ। বিভিন্ন সময়ে দূর্ঘটনা, দূর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিস বেশ সুনামের সাথে দ্বায়িত্ব পালন করছে। তারা প্রতিনিয়ত বিপদগ্রস্থ মানুষের জান মালের নিরাপত্তায় অগ্রনী ভূমিকা রাখছেন।






