মায়ের হাসি স্বাস্থ্য সেবা ক্লিনিক এর শুভ উদ্বোধন

জায়েদ আহমেদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে কমলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধন করা হয় মায়ের হাসি স্বাস্থ্য সেবা ক্লিনিক।
বুধবার ১ সেপ্টেম্বর সকালে কমলগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জনাব ইমতিয়াজ আহমেদ বুলবুল,
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জনাব মোঃ জুয়েল আহমদ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ডাঃ অভিজিৎ সিংহ, ডাঃ এসকে নাহিদ,ভানুগাছ বাজার পৌর বনিক সমিতির সহ সভাপতি মামুনুর রশীদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুস্তাফিজুর রহমান,সাংবাদিক শাহিন আহমদ, পিন্টু দেবনাথ,মোনায়েম খান, আহমেদুজ্জাম আলম,সাদিকুর রহমান সামু ও জহিরুল ইসলাম প্রমুখ।
জনাব ডেইজি বিশ্বাসের সভাপতিত্বে ও সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান পরিচালিত হয়।

এই সংবাদটি 432 বার পঠিত হয়েছে