দোয়ারা বাজারে ধানক্ষেত থেকে নৈশপ্রহরীর লাশ উদ্বার

 

সোহেল মিয়াঃ

দোয়ারাবাজার উপজেলাধীন দোহালিয়া ইউনিয়নে আব্দুস সালাম (৩৫) নামে এক নৈশপ্রহরী কে কৃপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার(১৭ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুস সালাম উপজেলার সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত মুমশ্বর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুস সালাম উপজেলার গোরেশপুর গ্রামের লন্ডন প্রবাসী কামরান আব্দুল হাইয়ের বাড়িতে নৈশপ্রহরীর কাজ করতেন ।
পরিবার নিয়ে ওই বাসাতে থাকতেন।

সোমবার সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার দোহালিয়া ইউনিয়নের গোরেশপুর গ্রামে একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম বলেন,
সকাল সাড়ে ৭ টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা রাতে তাকে মেরে ফেলে চলে যায় ।
তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি 213 বার পঠিত হয়েছে