সুনামগঞ্জের ছাতকে ‘মড়ল’ না‌মে অভিজাত কমিউনিটি সেন্টার উদ্বোধন

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ
ছাতক শিল্পনগরীর প্রাণ‌কেন্দ্র ‌পৌর শহ‌রের প্রবেশদ্বার সি‌লেট-সুনামগঞ্জ-ছাতক সড়‌কের পা‌শে অত‌্যন্ত ম‌নোরম প‌রি‌বে‌শ ও অত‌্যাধু‌নিক ভা‌বে নি‌র্মিত এবং সহ‌জ যাতায়াত সু‌বিধা সম্পন্ন
রহমতবাগ আবা‌সিক এলাকায় “মড়ল” কমিউনিটি সেন্টার এর শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ ন‌ভেম্বর রোজ সোমবার দুপুরে অ‌ভিজাত এ কমিউনিটি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম, ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, আরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, দোয়ারা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক শামীমুল ইসলাম শামীম, মড়ল কমিউনিটি সেন্টারের স্বত্ত্বাধীকারী নওশাদ জামিল, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সামছু মিয়া, দোয়ারা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নূরুল আমিন, হাজী আব্দুল করিম মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আলফাজ উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান জাহাঙ্গির আলম, সাংবা‌দিক বিজয় রায়, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম কেন্দ্রীয় কার্য নির্বাহী ক‌মি‌টির সদস‌্য জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক উপ‌জেলা শাখার সা‌বেক সাধরন সম্পাদক সা‌কির আ‌মিন, সাংবা‌দিক আ‌মিনুল ইসলাম আ‌জির, সদরুল আ‌মিন, ব্যবসায়ী হাজী রবিউল আওয়াল, হাজী রহমত আলী, হাজী সুলতান মিয়া, হাজী সিরাজ মিয়া, হাজী বাবুল মিয়া, আক্তার হো‌সেন, জগলু মিয়া, কামরুজ্জামান কামরুল, ছাতক উপজেলা যুবলীগ নেতা বদর উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইজাজুল হক রনিসহ ছাতক ও দোয়ারাবাজার উপ‌জেলার বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, ব‌্যবসায়ী ও সামা‌জিক সংগঠ‌নের নেতৃবন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 427 বার পঠিত হয়েছে