মামুনার রশীদ সুমন খুুুুলনা বিভাগীয় ব্যুরো প্রধানঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর ফুলবাড়ী রেলগেট সংলগ্ন মসজিদের সামনে বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাইসাইকেল আরোহী রোকন হোসেন (২২) রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, রোগীর অবস্থা অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগী কে দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করেন।
যশোর হাসপাতালে ভর্তি করার পর বাইসাইকেল আরোহী রোকনের অবস্থার আরো অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। মৃতঃ রোকন হোসেন (২২) ফুলবাড়ী মেহেদুল ইসলামের ছেলে।
সে দুপুরের পর রাজমিস্ত্রি কাজ করে কোটচাঁদপুর বাজার থেকে বাড়ীর উদ্দেশে আসছিল অপরদিকে মোটরসাইকেল আরোহী সাজু আহাম্মেদ (৩৮) আকিজ গ্রুফ অফ কোম্পানির বেভারেজ সেক্টরে ঝিনাইদহ অঞ্চলের টেরিটরি ম্যানেজার সে মার্কেটিং এর কাজ শেষে কোটচাঁদপুর ডিলার পয়েন্টের উদ্দেশে যাচ্ছিলেন পথিমধ্যে রেলগেট সংলগ্ন মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হন।
মোটরসাইকেল আরোহীর বাড়ি যশোর নাভারন। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
খুলনা জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবারের নিটক মরদেহ হস্তান্তর করেন।






