ছাতকে অবৈধ বালু উত্তোলনকারীদের হামলা নৌ-পুলিশের ওসি সহ আহত ৮ জন

জাহাঙ্গীর আলম চৌধুরীঃঃ

ছাতকে অবৈধ বালু উত্তোলনকারী শ্রমিকদের হামলায় নৌ-পুলিশের ওসি ও ৫ পুলিশ সদস্য সহ আহত হয়েছে ৮জন। গুরুতর আহত নৌ পুলিশের ওসি সহ ৩ পুলিশ সদস্যকে ছাতক উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম) ও নৌ-পুলিশের এসপি (সিলেট অঞ্চল) শম্পা ইয়াসমিন আহতদের দেখতে ছাতক হাসপাতালে যান। রোববার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেয়ামতপুর এলাকার চেলা নদীতে এ হামলার ঘটনাটি ঘটেছে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, ফরেষ্ট বিভাগের সরকারী ভূমি এলাকা থেকে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে প্রতি রাতেই অবৈধভাবে বালু উত্তোলন করছিল স্থানীয় একটি অসাধূ মহল। ঘটনার দিন সন্ধ্যায় অর্ধশতাধিক লোক ৯টি ড্রেজার মেশিন লাগিয়ে ৫-৬টি বাল্কহেড লোড করছে এমন সংবাদ পেয়ে রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে নৌ-পুলিশের একটি দল। সেখানে বর্ষার পানিতে তলিয়ে যাওয়া ফরেষ্ট বিভাগের ভুমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া করেন ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ওসি মনজুর আলম। এসময় একটি সিজার লিষ্ট তৈরী করে ঘটনা স্থল থেকে ছাতক শহরে ফেরার পথে রহমতপুর এলাকায় চেলা নদীতে ৪টি ইঞ্জিন চালিত নৌকা যোগে প্রায় ৫০-৬০জন লোক লাঠি-সোটা নিয়ে নৌ-পুলিশের বহনকারী নৌকাটিকে ধাওয়া করে। এক পর্যায়ে নৌকায় থাকা নৌ-পুলিশের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। প্রানের ভয়ে পানিতে ঝাপ দিয়েও রক্ষা পায়নি নৌ-পুলিশ সদস্যরা। অতর্কিত হামলায় গুরুতর আহত ছাতক নৌ-পুলিশের ইনচার্জ, ওসি মনজুর আলম, এসআই হাবিবুর রহমান ও কনষ্টেবল সৈকত কুমার দাসকে ছাতক উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছ। এছাড়া আহত নৌ-পুলিশের এএসআই সবুজ হোসেন, কনষ্টেবল শাহজাহান মিয়া ও কবির মিয়া সহ পুলিশকে বহনকারী নৌকার ২ মাঝিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মনজুর আলম জানান, স্থানীয় বালুমহাল ইজারাদারের লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে। এক পর্যায়ে তারা পুলিশের সাথে থাকা ৩টি হাতকড়া,  ১১টি মোবাইল ফোন, মানিব্যাগ ও মামলার নথি পত্রের দু’টি পেনড্রাইভ সহ মালামাল লুট করে নিয়েছে হামলাকারিরা।

এ ব্যাপরে জানতে চাইলে, নৌ-পুলিশ সিলেট অঞ্চল এর এসপি শম্পা ইয়াসমিন বলেন, হামলাকারীদের মধ্যে কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। পুলিশের উপর হামলার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেই থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তবে মালা তদন্তের স্বার্থে এখনো কারো নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না।##

এই সংবাদটি 187 বার পঠিত হয়েছে