ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমানকে পুরস্কার প্রদান

ছাতক,প্রতিনিধিঃ

চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করায় ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান (পিপিএম)কে পুরস্কার প্রদান করা হয়েছে। সোমবার (৭ জুন) সকালে সুনামগঞ্জে মাসিক কল্যান সভায় তাকে এ পুরস্কার প্রদান করা হয়। সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম’র হাত থেকে পুরস্কার স্বরূপ নগদ অর্থ ও ক্রেস্ট গ্রহণ করেন এসআই হাবিবুর রহমান। জানা গেছে, ছাতকের চাঞ্চল্যকর শিশু সাব্বির হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করায় থাকে এ পুরস্কার প্রদান করা হয়েছে। ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান পিপিএম জানান, চাকুরী জীবনে স্বীকৃতি স্বরূপ এ ধরনের সম্মাননা কর্মক্ষেত্রে কাজের চ্যালেঞ্জিং স্পৃহা তৈরী করে। এ জন্য তিনি  সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম, সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি 253 বার পঠিত হয়েছে