স্টাপ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে ছাতক উপজেলা একাদশ গঠনে স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া টিমের একজন খেলোয়াড়কেও একাদশে সুযোগ না দেওয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
এ নিয়ে সাবেক একজন খেলোয়াড়ের তোপের মুখেও পড়েছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া। পরে স্থানীয় মুরব্বিদের মধ্যস্থতায় ঘটনার নিষ্পত্তি হয়।
জানা যায়, ছাতকের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে গত (২৮ মে) উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌর সভার খেলোয়াড়দের নিয়ে ১৪টিম নিয়ে উদ্বোধন হয় জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টের।
পুরো টুর্নামেন্টে দূর্দান্ত পারফরমেন্স করে গত পয়লা জুন ভাতগাঁও ইউনিয়ন টিমকে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয় কালারুকা ইউনিয়ন ফুটবল টিম।
পরের দিন উপজেলা একাদশ গঠনের লক্ষ্যে ছাতক উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কালারুকা ইউনিয়ন টিম থেকে ৪ জন খেলোয়াড় কে নির্বাচন করা হয়।
কিন্তু রহস্যজনকভাবে এই খেলোয়াড়দের বাদ দিয়েই জেলা পর্যায়ের টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছাতক উপজেলা একাদশ।
এ নিয়ে উপজেলাব্যাপী কড়া সমালোচনায় পড়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ লাল মিয়া। এ ঘটনার জন্য তার স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতিকেই দায়ী করছেন এখানের সচেতন মহল। এছাড়া খেলোয়াড়দের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও উপজেলা ক্রীড়া সংস্থার তহবিল তছরূপ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এক চ্যাম্পিয়ান টিমের খেলোয়াড় “”সিলেট তথ্যানুসন্ধান”-কে জানান
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন টিমের কোন খেলোয়াড় ছাড়া কিভাবে ছাতকের টিম নির্বাচন করা হল। তাহলে কি তাঁরা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য ছিল না। প্রশ্ন টা রয়ে গেলো।
এতে প্রমান হয় যে, স্বজনপ্রীতি এবং দুর্নিতির মাধ্যমে টিম নির্বাচন করা হয়েছে। কতিপয় কিছু স্বর্থান্বেসি ব্যাক্তির কারনে ছাতকের ফুটবল আজ ধংসের দ্বার প্রান্তে ।
এ ব্যাপারে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি (চলতি দায়িত্ব) ছাতকের সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল জানান, প্রথম দিন চ্যাম্পিয়ন টিম থেকে খেলোয়াড়দের উপজেলা একাদশে রাখা হয়েছিল। পরবর্তীতে কেন বাদ দেওয়া হলো এ বিষয়ে খতিয়ে দেখা হবে।






