ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালন।

ছাতক প্রতিনিধিঃ

ছাতক উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের ২৮তম মৃত্যু বার্ষিকী পালন
করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্নরনে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল। রোববার সকালে শহরের মন্ডলীভোগস্থ উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
পৌর আওমীলীগের সভাপতি শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বিকাশ সাহার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওমীলীগের যুগ্ম আহবায়ক আজমল হোসেন সজল, উপজেলা আওমীলীগের সদস্য ও সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওমীলীগের সদস্য কল্যান ব্রত দাস, আবু সাইদ চৌধুরী বাবুল, এবাদুল হক এমাদ, কামাল উদ্দিন, যুবলীগ নেতা ফজলে রাব্বী জনি, নজরুল চৌধুরী, বিসবাহ উদ্দিন মিছাক, মামুন আহমদ, বিলাল মিয়া, খোকন মিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল কাদির তালুকদার, পৌর ছাত্রলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম তারেক, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল তালুকদার জনি, রাজীব তালুকদার, পৌর ছাত্রলীগের সহ সভাপতি আলী চৌধুরী, ছাত্রলীগ নেতা তোফায়েল আহমদ, দিলশান ডালিম, আকমল হোসেন প্রমূখ।
এ দিকে বাদ আছর বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্নরনে ছাতক কেন্দ্রী জামে মসজিদে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন ছাতক জালালীয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আলী আসগর খান। মিলাদ শেষে মুসল্লীদের মধ্যে শিরনী বিতরণ করা হয়

এই সংবাদটি 180 বার পঠিত হয়েছে