মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে দোয়ারা বাজারে বিট- পুলিশিং সভা

সোহেল মিয়া, দোয়ারা বাজার প্রতিনিধিঃ- দোয়ারা বাজার উপজেলাধীন নরসিংপুর ইউনিয়নের, নরসিংপুর বাজারে, শিশু ও নারী নির্যাতন, সন্ত্রাসী, মাদক সেবন, বিক্রি ও চাঁদাবাজি দমনের লক্ষে বিট-পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে,

সভায় দোয়ারা বাজার থানার অফিসার ইনচার্জ নাজির আলম বলেন, মাদক সেবন ও বিক্রি, চুরাকারবারি,শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ করতে,
ছেলে মেয়েদেরকে মাদক ব্যবহার থেকে ফিরিয়ে রাখতে, এলাকার সবাই সম্মিলিত ভাবে সচেতনতা সহকারে এগিয়ে আসতে , এবং চুরাকারবারি ও চাঁদাবাজদের আইনের আওতায় আনার জন্য স্থানীয় লোকজনদের প্রতি আহবান করেন,

সভায় উপস্থিতির বক্তব্য রাখেন, দোয়ারা বাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ, নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক নূরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কয়ছার আহমদ চৌধুরী, নরসিংপুর গ্রামের মুরুব্বী আতাউর রহমান,

এসময় উপস্থিত ছিলেন দোয়ারা বাজার থানা পুলিশের এস আই মাহমুদ, এএসআই সুমন মিয়া,

দোয়ারা বাজার উপজেলা যুবদল নেতা নূর আলী ইমরান, নরসিংপুর বাজার কমিটির সভাপতি আশরাফ উদ্দিন, ইউপি সদস্য- আমির হোসেন, আলা উদ্দিন, জয়নাল আবেদিন, ছাত্রলীগ নেতা ছামির আলী, সোহেল আহমদসহ নরসিংপুর বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক, সমাজিক ও শ্রমিকনেতৃবৃন্দ।

এই সংবাদটি 358 বার পঠিত হয়েছে