দোয়ারাবাজার প্রতিনিধঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে। সে দোয়ারাবাজার সদর ইউনিয়নের তেগাংগা গ্রামের মৃত তাজুদ মিয়ার পুত্র আবু তাহের। ঘটনাটি ঘটেছে উপজেলার বন্দে বিলে।
মঙ্গলবার (১৮ মে) বিকালে সে বন্দে হরি বিলে মাছ মারতে গেলে ঝড় বৃষ্টির সাথে একের পর এক বজ্রপাত শুরু হলে বিলে মাছ মারা অবস্থায় তার শরীরে বজ্রপাত আঘাত করায় সেখানেই তার মৃত্যু হয়। লাশ দোয়ারাবাজার সদর হাসপাতালে নেওয়া হলে বজ্রপাতে মৃত্যু আবু তাহেরকে দেখতে সেখানে যান-উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম, সদর ইউনিয়নের চেয়ারম্যান হাজী আব্দুল বারী। সেখানে মৃত্যু আবু তাহেরের লাশ দাফন কাপনের জন্য উপজেলা পরিষদ থেকে কিছু অর্থ তার পরিবারের হাতে তুলে দেন। এছাড়াও উপজেলা পরিষদের পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করার কথা বলা হয়।
এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম জানান, মাছ মারতে নিয়ে হাওরে বজ্রপাতে আবু তাহের নামের এক লোকের মৃত্যুর হয়েছে। খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখে আসছি। সে সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব ও ছিলেন।






