প্রীতি ফুটবল ম‍্যচ অনুষ্ঠিত /ছাতকের খেলার মাঠ খেলোয়াড়দের জন্য উন্মুক্ত করার দাবি

প্রীতি ফুটবল ম‍্যচ অনুষ্ঠিত

স্টাপ রিপোর্টারঃ  ছাতকের ঐতিহ্যবাহী কালারুকা ইউনিয়েনের কালারুকা গ্রামে বন্ধন ফুটবল একাডেমি ও ভাই ভাই স্পোর্টিং ক্লাবের মধ‍্যে ঈদুল ফিতর উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

কালারুকা গ্রামের মাঠে শত শত দর্শক এই খেলা উপভোগ করেন। খেলায় ভাই ভাই স্পোর্টিং বন্ধন একাডেমিকে ২/১ গোলে পরাজিত করে ভাই ভাই স্পোর্টিং বিজয়ী হয়।

খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম বাংলার হারানো খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এরকম খেলার আয়োজন ঈদের আনন্দকে কয়েক গুন বাড়িয়ে দেয়। ছাতকে খেলার পর্যাপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ‍্যমে এখান থেকেও জাতীয় খেলোয়াড় উপহার দেওয়া সম্ভব। ছাতকের খেলার মাঠ প্রকৃত খেলোয়াড়দের জন্য উন্মুক্ত ও পর্যপ্ত সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানান তারা।

খেলার মূল উদ‍্যোক্তা সমাজসেবী নজমুল হোসেনের আয়োজনে এই খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন ছাতক সোশ্যাল ফোরাম সিলেটের সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, সহ সাধারণ সম্পাদক নজমুল হোসেন, অর্থ সম্পাদক আলী আমজদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক এনামুল হক, দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ শাহীন, সুনামগঞ্জ জেলা ফুটবল দলের অধিনায়ক মামুন, ফুটবলার তারু মিয়া সহ এলাকার গণমান‍্য ব‍্যক্তিবর্গ।

এই সংবাদটি 244 বার পঠিত হয়েছে